গণপরিবহনে অগ্নিসংযোগ, নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

বিএনপি জামাতের সন্ত্রাসী কর্তৃক গণপরিবহনে অগ্নিসংযোগ, নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

আজ ১২ নভেম্বর ঢাকা -১৮ আসনের উপ-নির্বাচন চলাকালে রাজধানী ঢাকায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা গণপরিবহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত করে।

তাৎক্ষনিক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হুমায়ূন কবিরের নেতৃত্বে বিএনপি জামাত সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ হয়।