বিমানের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য জানিয়েছে বিমান জানায়, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ না থাকলেও এই মুহূর্তে ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কলকাতা রুটে যাত্রী সঙ্কটকেও দায়ী করছেন অনেকে।