
দেশবাংলা ডেস্ক
প্রতিদিন খাবারে নানা অনিয়ম ও বাইরে খেয়ে পেটে গ্যাস তৈরি হয়ে যায়। আর গ্যাসের জন্য এক টানা ওষুধ খাওয়াও ভাল নয়। তাহলে গ্যাস দূর করবেন কীভাবে? জেনে নিন গ্যাস দূর করার সহজ কয়েকটি উপায়।
শসা
শসা পেট ঠাণ্ডা রাখতে অনেক বেশি কার্যকরী। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটের গ্যাস কমায়।
দই
দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা থাকে না।
পেঁপে
পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজমশক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কমে।
কলা
কলা পেটের অতিরিক্ত সোডিয়াম দূর করে। এছাড়াও কলার সলুবল ফাইবারের কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
আদা
আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান পেট ফাঁপা এবং পেটের গ্যাস কমায়। আদা কুঁচি করে লবণ দিয়ে কাঁচা খেলে গ্যাস কমবে।
ঠাণ্ডা দুধ
পাকস্থলির গ্যাসট্রিক এসিডকে নিয়ন্ত্রণ করে গ্যাস থেকে মুক্তি দেয় ঠাণ্ডা দুধ। এক গ্লাস ঠাণ্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকে।
দারুচিনি
এক গ্লাস পানিতে আধ চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে দিনে ২ থেকে ৩ বার খেলে গ্যাস দূরে থাকবে।
লবঙ্গ
২ বা ৩টি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা, বমিবমিভাব, গ্যাস দূর হয়। সঙ্গে মুখের দুর্গন্ধ দূর হয়।
এলাচ
লবঙ্গের মতো এলাচ গুঁড়ো খেলে পেটের গ্যাস কমতে শুরু করবে।
পুদিনা পাতার পানি
এক কাপ পানিতে ৫টা পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান। পেট ফাঁপা, বমিভাব দূরে রাখতে এর বিকল্প নেই।
