
সিরাজগঞ্জে এক বিশাল নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তানভীর শাকিল জয় এর পক্ষে ভোট চাইলেন বাংলাদশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।
আজ বুধবার (০৪ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া স্বাধীনতা মুক্তমঞ্চে সদর উপজেলা যুবলীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এস.এম বারীর সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নেতা আবু ইউসুফ সুর্য, কেএম হোসেন আলী হাসান, বিমল কুমার দাশ, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনের উপ-নির্বাচন।
