দেশে করোনাভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৮৪২

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬ হাজার ২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ১৬ হাজার ৬ জনের।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ১ জন ও রাজশাহীতে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৬০ বছরের ওপরে ১৪ জন রয়েছেন।