কাদেরিয়া তাহেরিয়া আলিম মাদরাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

মোঃ রাসেল

স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নির্দেশনা অনুযায়ী কাদেরিয়া তাহেরিয়া আলিম মাদরাসার পৃষ্ঠপোষকতায় আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতি বছরের মত এবারও জশনে জুলুস বের হয়।

ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় জুলুসটি মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজের সামনে থেকে মাদারটেক চৌরাস্তা হয়ে বাসাবো, খিলগাঁও তিলপাপাড়া,গোড়ান ট্যাম্পু স্ট্যান্ড, গোড়ান ৮ নাম্বার এবং বনশ্রী প্রদক্ষিণ করে ত্রিমোহনীস্থ তাহেরিয়া সুন্নিয়া কমপ্লেক্সে এসে সমাপ্ত হয় জুলুস শেষে মিলাদ-কিরাম ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাদ এশা মিলাদ-কিরাম,দোয়া-মোনাজাত ও তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

বক্তারা বলেন, পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১২ই রবিউল আউয়াল শরিফ। আমরা এই দিনকে পেয়ে অত্যন্ত আনন্দিত। ঈমান হলো আখিরাত ও নাযাতের প্রধান হাতিয়ার। ঈমান যদি না থাকে কোনো আমল দ্বারা মানুষ আখিরাতের নাযাত পেতে পারে না। আর নবীর ভালোবাসাই হলো সেই ঈমানের মূল কথা। রাসূলে পাকের শুভ আগমন ও শুভ জন্মের দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলা হয়।

ব্যবস্থাপনায় : তাহেরিয়া সুন্নিয়া কমপ্লেক্স।