
পটুয়াখালী রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে উদ্ধারকারী দলের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে রাঙ্গাবালী থানার পুলিশের কনস্টেবল মোহাম্মদ মহিবুল্লাহ এবং রাঙ্গাবালী উপজেলার কৃষি ব্যাংকের বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমানে রয়েছেন বলে জানা গেছে। বাকিদের পরিচয় জানা গেছে।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, নদীর বিভিন্ন পয়েন্ট থেকে স্পিডবোট ডুবিতে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে রাঙ্গাবালীর কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টির উদ্দেশে ১৮ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ছেড়ে যায়। পরে ঢেউয়ের তোরে মাঝ নদীতে স্পিডবোডটি ডুবে যায়। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ হয়।
