কাঠালিয়ায় প্রবল বর্ষণ ও করোনার কারনে নিরানন্দভাবে দুর্গা উৎসব পালিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া গত তিনদিন যাবৎ বিরামহীন বৃষ্টি ও ঝড়ো হাওয়া ও করোনা পরিস্থিতির মধ্য দিয়ে কাঠালিয়ার ৫৬টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা উৎসব বৃহস্পতিবার সন্ধ্যায় ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিরামহীন প্রবল এ বর্ষণে দুর্গা উৎসব মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। উৎসুক ও আগন্তুক ব্যক্তিরা বৃষ্টিতে বিজে পূজা উপভোগ করার চেষ্টা করছেন।

অপরদিকে করোনা পরিস্থিতির কারনে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের মাস্ক, স্যানিটাইজ ব্যবহার ও একসঙ্গে ২৫ জনের বেশি দর্শনার্থীদের মন্ডবে প্রবেশ থেকে বিরত রাখা হচ্ছে। সবমিলিয়ে এ বছরের দুর্গা উৎসব প্রাকৃতিক দুর্যোগের কারনে দুর্গাউৎসব নিরানন্দ ভাবে পালিত হচ্ছে।

উল্লেখ্য যে, সরকারি ভাবে প্রতিটি মন্ডবের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে। জেলা পরিষদ মন্দিরগুলিতে আর্থিক সহায়তা দিচ্ছে।