
স্পোর্টস ডেস্ক
উয়েফা ইউরোপা লিগে র্যাপিড ভিয়েনার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আর্সেনাল।
বৃহস্পতিবার ভিয়েনার মাঠে শুরু থেকে আক্রমণ আর প্রতিআক্রমণে খেলা জমে উঠে।
প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই টেক্সিয়ারসিস ফাউন্টাসের গোলে এগিয়ে যায় ভিয়েনা।
পিছিয়ে পড়া আর্সেনাল ঘুরে দাঁড়ায় ম্যাচের ৭০ মিনিটে। নিকোলাস পেপের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে ডেভিড লুইস হেড দিয়ে জালে জড়িয়ে সমতায় ফেরান। ৭৪ মিনিটের মাথায় পিয়েরে এমরিক আউবেমেয়াং গোল করে স্বস্তি দেন কোচ মাইকেল আর্তেতাকে।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ইউরোপা লিগের শুরুটা দারুণ করলো আর্সেনাল।
দিনের অপর ম্যাচে সেল্টিকের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে এসি মিলান। আরেক ম্যাচে এলএএসকের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে টটেনহাম।
