
সাংবাদিক রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকালে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেঁজগাও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদ বলেন, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রুহুল আমিন গাজী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি।
