
মোঃ রাসেল
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে গাজী টিভি ও জাগোনিউজ২৪.কম।
বুধবার (২১ অক্টোবর) শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমকে ১-০ গোলে হারিয়ে শিরোপার খুব কাছে পৌঁছে গেছে জাগো নিউজ।
আজ (বুধবার) বেলা ১১টায় ফাইনাল ম্যাচে জাগো নিউজের প্রতিপক্ষ গাজী টিভি।
