বাফুফের সহ-সভাপতি পদে নতুন দুই মুখ

মোঃ রাসেল

বিগ বাজেটের ক্লাব বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান এবং আরামবাগ ক্লাব থেকে কাউন্সিলরশিপ পাওয়া আতাউর রহমান ভূঁইয়া মানিক সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া চতুর্থবারের মতো সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী নাবিল আহমেদ।

স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেহ মহী সমান ৬৫টি করে ভোট পেয়েছেন। এই দুই প্রার্থীর মধ্যে ৩১ অক্টোবর আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজয়ী বাফুফের কার্যনির্বাহী পদে যুক্ত হবেন।

সহ-সভাপতি পদে সবচেয়ে বেশি ৮৯ ভোট পেয়েছেন ইমরুল হাসান।দ্বিতীয় সর্বোচ্চ ৮১ ভোট পেয়েছেন কাজী নাবিল আহমেদ। আরেক সহ-সভাপতি নির্বাচিত হওয়া আতাউর রহমান ভূঁইয়া মানিক পেয়েছেন ৭৫ ভোট।তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেহ মহীর ভোট সমান ৬৫। তাদের মধ্যে কে বিজয়ের মালা পড়বেন জানা যাবে ৩১ অক্টোবর।