দেশবাংলা বিডি ২৪.কমের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা

দেশবাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছাবাণীতে প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেছে দেশবাংলা বিডি ২৪.কমের সম্পাদক।

আজ দেশবাংলা বিডি ২৪.কমের সম্পাদক তাসনিম তাপসী শুভেচ্ছাবাণী জানিয়েছেন। এতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

জন্মদিনের শুভেচ্ছাবাণীতে দেশবাংলা বিডি ২৪.কম পরিবারের সদস্যরা বলেন, আমরা মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করছি, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বর্তমান, ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহ যেন দীর্ঘমেয়াদে বাংলাদেশের অনুকূলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হয়।