ঢাকা দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদ করোনায় আক্রান্ত

মোঃ রাসেল

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থ অবস্থায় প্রথমে চেকআপ করালে রিপোর্ট নেগেটিভ আসে,পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে পরে আবার করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

করোনা প্রাদুর্ভাবের পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণের অসহায় মানুষদের মাঝে সেবা প্রদানের জন্য নিবেদিত ভাবে কাজ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব তারিক সাঈদ।

দেশের এই ক্রান্তিলগ্নে নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহূর্ত মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখে নিরলস ভাবে কাজ করতে করতে আজ নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন জনাব তারিক সাঈদ।

জনাব তারিক সাঈদের সুস্থতা কামনায় ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতা কর্মীরা মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা ও তার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়ার প্রার্থনা করেছেন।