
দেশবাংলা ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (বহিষ্কৃত) কাজী আনিসুর রহমান আনিস ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে মামলা করে, সেই মামলার প্রক্রিয়া হিসেবে তাদের আয়কর নথি জব্দ করেছে কমিশন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত বছরের ২৯ অক্টোবর দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ যুবলীগ নেতা আনিসুর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় আনিসের বিরুদ্ধে অবৈধভাবে ১২ কোটি ৮০ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার আর স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগ আনা হয়।কাজী আনিসুর রহমান যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
