
দেশবাংলা ডেস্ক
বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের মা সালেহা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পৃথক অপর এক বিবৃতিতে সালেহা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
