
স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এবার পাঁচ মাস পর দেশে ফিরলেন তারকা এ ক্রিকেটার। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। আর গত এপ্রিল মাসে সেখানেই দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হন।
