বেশিরভাগ ক্লাব বিদেশি ফুটবলার ছাড়া মৌসুম চায়

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মনোভাব তো সে সম্ভাবনার দিকেই এগিয়ে নিচ্ছে। নতুন মৌসুম নিয়ে মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি।সভায় উপস্থিত ১০ ক্লাবের ৭টিই চেয়েছে আগামী মৌসুমে যেন বিদেশি না রাখা হয়।

সভায় উপস্থিত ছিলেন না মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের প্রতিনিধিরা। উপস্থিত ১০ ক্লাবের মধ্যে আবাহনী ও বসুন্ধরা কিংস বিদেশি নিয়ে কোনো মতামত দেয়নি।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব চেয়েছে যাতে বিদেশি খেলোয়াড় রাখা হয়।বিদেশি খেলোয়াড় না রাখার প্রস্তাব শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, পুলিশ এসসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও উত্তর বারিধারা ক্লাবের।

১৩ ক্লাবের ৭টির প্রস্তাব বিদেশি না রাখার।ধরেই নেয়া যায় শুধু স্থানীয়দের নিয়ে একটি ফুটবল মৌসুম দেখা যেতে পারে।যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে লিগ কমিটির সভায়।১১ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে এ সভা হওয়ার কথা রয়েছে।

এ সভার আগে ক্লাবগুলোর কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ মতামত নেবে লিগ কমিটি। যার অন্যতম বিদেশি ফুটবলারের বিষয়টি। লিখিতভাবে বেশিরভাগ ক্লাব যে মতামত দেবে, সেভাবেই সিদ্ধান্ত আসতে পারে লিগ কমিটির সভায়। বেশিরভাগ ক্লাব চাইলেও লিগ কমিটির চেয়ারম্যান রুলিং দিয়ে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবেন।