
মোঃ রাসেল
রাজধানীর ওয়ারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আহমেদ ইমতিয়াজ মন্নাফি (গৌরব) এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে ২১ই আগস্ট এর সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা জনাব আবু আহমেদ মান্নাফি এবং ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জনাব মামুন রশিদ শুভ্র সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র শহীদুল্লাহ মিনু ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং নগর, থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।
