১৫ আগস্টের শহীদের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে দক্ষিণ যুবলীগের দোয়া

মোঃ রাসেল

শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর ফুফাতো বোনের স্বামী মোঃ হায়দার হোসেনের রোগমুক্তি কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ।

আজ মঙ্গলবার ১৮ আগস্ট বাদ আসর যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর উদ্যোগে ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর ফুফাতো বোনের স্বামী মোঃ হায়দার হোসেন এর রোগ মুক্তি কামনা করে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং দুস্থ্য ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা জহির উদ্দিন খসরু, রওশন জামির রানা, এন আই আহমেদ সৈকত, মশিউর রহমান চপল, রাজু আহমেদ মিরান (ভিপি মিরান), হরে কৃষ্ণ বৈদ্য (কৃষ্ণ), নাজমুল হোসেন জুয়েল, অলিউর রহমান অলি, এবিএম আরিফ, ভিপি লিটন, মোঃ আরিফুর রহমান, আবুল হাসান, যুবলীগ দক্ষিণ যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ-শিক্ষা পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, সদস্য এম আর মিঠু প্রমুখ। উক্ত কোরআন খানী, দোয়া, মিলাদ মাহফিল পরিচালনা করেন- হাফেজ মাওলানা আব্দুল হাকিম।

৭৫ এর ১৫ আগস্টের সকল শহিদের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ দোয়া ও তবারক বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত ওয়ারী থানার ৩৯নং ওয়ার্ড এর সভাপতি হাজী রমজান ও সাধারণ সম্পাদক ফুয়াদ ফয়সাল জন এর তত্ত্বাবধানে আয়োজিত আলোচনা সভা,

কোরআন তেলাওয়াত, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ওয়ারী থানা আওয়ামী লীগ সভাপতি আশিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর রোকন উদ্দিন মাহমুদ, মহিলা কাউন্সিলর লাভলী চৌধুরী, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মান্নাফী গৌরব। আরও উপস্থিত ছিলেন- যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আলী আকবর বাবুল সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ,অর্থ সম্পাদক ফিরোজ আহম্মেদ সায়মন, উপ-দফতর খন্দকার আরিফ-উজ-জামান,উপ-শিক্ষা সম্পাদক আলতাফ হোসেন উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ উদ্দিন ফালানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ওয়ারী থানার ৪১নং ওয়ার্ড, সূত্রাপুর থানার ৪২,৪৩,৪৪নং ওয়ার্ড, গেন্ডারিয়া থানার ৪০,৪৫,৪৬ নং ওয়ার্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার সপরিবার ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত, দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে দুস্থ মানুষের মাঝে তোবারকও বিতরণ করা হয়।

এছাড়াও ১৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ইয়াফেজ আহমেদ শামী, সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ বাপ্পী এর তত্ত্বাবধানে আয়োজিত আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন-আওয়ামী লীগ সভাপতি ইলিয়াছুর রহমান বাবুল (কাউন্সিল ১৪নং ওয়ার্ড), ১৪নং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি নাজমুল হোসেন টুটুল, যুবলীগ উত্তর যুগ্ম-সম্পাদক তাসভীরুল হক অনু সহ অন্যান্য নেতৃবৃন্দ।