শোক দিবসে দক্ষিণ সিটির ১২ নং ওয়ার্ডের কাউন্সিলরের আয়োজন

মোঃ রাসেল

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শহীদদের স্মরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ শুভ্রর উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) প্রথমত ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ শুভ্র রাজধানীর মালিবাগে তার কার্যালয়ে কোরআন খানি ও দোয়ার মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু করেন। তারপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বনানী কবরস্থানে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি ১২ নং ওয়ার্ডের মালিবাগ মোড়ের হোসাফ টাওয়ারের নিচে, বায়তুন মামুর জামে মসজিদে ,শাহী মসজিদে , শান্তিবাগ সরকারি প্রাইমারি স্কুলের সামনে, এরশাদ স্কুল ও গুলবাগ মসজিদে অসহায় ও দুস্থদের মাঝে দোয়া ও তোবারক বিতরণ করেন। এসময় তার সাথে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।