কোমায় প্রণব মুখার্জি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। রাজধানী নয়াদিল্লির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে কোমায় রয়েছেন প্রণব মুখার্জি।

হাসপাতালে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সোমবার হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বৃহস্পতিবার হাসপাতালের এক বুলেটিনে বলা হয়েছে, গভীর কোমায় রয়েছেন তিনি। শারীরিক অবস্থার নতুন করে উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন এই প্রাক্তন রাষ্ট্রপতি। স্থিতিশীল রয়েছে রক্তচাপ, হৃদস্পন্দন।