শোক দিবস উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর মিলাদ মাহফিল

দেশবাংলা ডেস্ক

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর প্রস্তুতি সভা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর ফুফাতো বোনের স্বামী মোঃ হায়দার আলী’র রোগমুক্তি কামনায় এবং শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কোরআন খানী, দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উক্ত কোরআন খানী, দোয়া, মিলাদ মাহফিল পরিচালনা করেন- হাফেজ মাওলানা আব্দুল হাকিম।

সভায় সভাপতিত্ব করেন- ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, সভা সঞ্চালনা করেন-ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

প্রস্তুতি সভা শেষে ১৫ ও ২১ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর ফুফাতো বোনের স্বামী মোঃ হায়দার হোসেন এর রোগ মুক্তি কামনা করে দোয়া এবং দুস্থ্য ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-যুবলীগ নেতা মিজানুর রহমান, রফিকুল ইসলাম, জহির উদ্দিন খসরু, রওশন জামির রানা, মশিউর রহমান চপল, এন আই আহমেদ সৈকত, রাজু আহমেদ মিরান, হরে কৃষ্ণ বৈদ্য (কৃষ্ণ) এড. আরকান মিয়া, অলিউর রহমান অলি, এবিএম আরিফ, আবুল হাসান, যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, হারুন অর রশিদ, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, মোরসালিন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী টোটন, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম খা, উপ-প্রচার সম্পাদক সুজা উদ্দিন আহমেদ হারুন, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ-ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক শাহজালাল রিপন, উপ-শিক্ষা ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ আহমেদ ফালান, উপ-কৃষি ও সমবায় সম্পাদক নজরুল ইসলাম, সহ-সম্পাদক নাসির উদ্দিন, এস এম সহিদুল ইসলাম নান্নু, আলী, সাঈদ হাসান শিশির, সদস্য মোঃ গোলাম ফেরদাউস ইব্রাহিম, মনিরুজ্জামান বিশ্বাস এম আর মিঠু, মনির হোসেন প্রমুখ।