
মোঃ রাসেল
করোনা পরিস্থিতিতে মান্ডা ৭১ ও ৭২ নং ওয়ার্ডে বন্যার পানিবন্দী অসহায় ও গরীব পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিলেন বন পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা ৯ আসনের সাংসদ জনাব সাবের হোসেন চৌধুরী।
মঙ্গলবার (১১ আগস্ট ) সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে মান্ডা ৭১ ও ৭২ নং ওয়ার্ডে বন্যায় পানিবন্দী অসহায় ও গরীব পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন।
ঢাকা ৯ আসনের এমপি জনাব সাবের হোসেন চৌধুরী দেশবাংলা বিডি ২৪কে বলেন,অধিকতর ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের সাথে কথা বলে তাদের দুঃখ দুর্দশার খবরাখবর নিই এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সহায়তা প্রদান করা হয়।
