
দেশবাংলা ডেস্ক
শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ।
শোকবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ আগস্ট, ২০২০ইং বাদ আসর যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, সহ-সভাপতি নাজমুল হোসেন টুটুল, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ-জামান, উপ-সমবায় ও কৃষি সম্পাদক নজরুল ইসলাম সরকার, সাঈদ হাসান শিশির, এম আর মিঠু, যুবলীগ নেতা জহির উদ্দিন খসরু, মোহাম্মদ আলী মিন্টু, রওশন জামির রানা, এন আই আহম্মেদ সৈকত, মশিউর রহমান চপল, রাজু আহমেদ মিরান, হরে কৃষ্ণ বৈদ্য কৃষ্ণ, আরিফ হোসেন, আবুল হাসান সহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন- হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
