
বিনোদন ডেস্ক
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সুরের বরপুত্র আলাউদ্দীন আলী। বেলা ৪টা ১০ মিনিট নাগাদ দাফন সম্পন্ন হয়।আলাউদ্দীন আলীর জামাতা কাজী ফায়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বেলা সোয়া দুইটা থেকে ৩টা পর্যন্ত এই সুর স্রষ্টার মরদেহ নিয়ে আসা হয় চার দশকের কর্মস্থল বিএফডিসিতে। সেখানে শিল্পীদের পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফুলেল ভালোবাসা। এখানে তৃতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।
এফডিসিতে গীতিকবি সংঘর নেতারা আসেন শেষ শ্রদ্ধা জানাতেতারও আগে সকাল ১১টার দিকে মরদেহ বারডেমের হিমঘর থেকে নেওয়া হয় রামপুরা। এরপর বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আলাউদ্দীন আলীর আবাসস্থল খিলগাঁওয়ে। সেখানকার নূর-ই-বাগ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
