দেশে করোনায় ২৭ জনের মৃত্যু,শনাক্ত দুই হাজার ৮৫১ জন

দেশবাংলা ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু। মৃতের সংখ্যা তিন হাজার ৩৩৩ জন।গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৮৫১ জন।দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৫২ হাজার ৫০২।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।