যেভাবে শেখ কামালের জন্মদিন পালন করবে আবাহনী

স্পোর্টস ডেস্ক

আগামী ৫ আগস্ট আবাহনী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী।তবে এবার করোনা ভাইরাসের কারণে সব অনুষ্ঠানই স্বাস্থ্যবিধি মেনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আবাহনী ক্লাব।

আবাহনী ক্লাবের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এমপির সই করা এক বিজ্ঞপ্তিতে আবাহনী জানিয়েছে, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে তারা প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন করবে।

অনুষ্ঠামালার মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান।এ সময় বিশেষ মোনাজাতে অংশ নেবেন ক্লাবের পরিচালক,কর্মকর্তা ও খেলোয়াড়রা। দিনব্যাপী ক্লাবে চলবে পবিত্র কোরআন তিলওয়াত।বিকেল ৫টায় শহীদ শেখ কামালের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক ভার্চুয়াল আলোচনা হবে। ক্লাব প্রাঙ্গণে বাদ আসর হবে মিলাদ মাহফিল। অনুষ্ঠানসমূহে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আবাহনী ক্লাব।