
মোঃ রাসেল
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।
সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সংগঠনটির সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিখ সাঈদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মাহনগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,১৯৯৪ সালের ২৭ জুলাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি আজ ২৬ বছরে পদার্পণ করবে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্নদিক নিদের্শনা দিয়ে বক্তব্য রাখবেন।
২৭ বছরে পা দিবে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। তবে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে পারেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সংগঠনের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান।
