
স্পোর্টস ডেস্ক
সোমবার মিডিয়া ব্রিফিং করেছেন জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে এবং একই দিনে টেকনিক্যাল কমিটির অধীনে শুরু হয়েছে এএফসি-বাফুফে ‘সি’ সার্টিফিকেট পাইলট কোর্স।
এএফসি-বাফুফে ‘সি’ সার্টিফিকেট পাইলট কোর্সের প্রথম দিনে অংশ নিয়েছেন ৩১ জন মহিলা কোচ। মঙ্গলবার অংশ নেবেন ৩৫ জন পুরুষ কোচ। দুইদিনব্যাপী এই কোর্সের ভিডিওসহ প্রয়োজনী তথ্য-উপাত্ত বাফুফে প্রেরণ করবে এএফসিতে এবং করোনাকালীন সময়ে অনলাইন প্লাটফর্মে কোর্স আয়োজনের অনুমতি চাইবে।
এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা ভার্চুয়ালি করা এই কোর্সে অ্যাপ্রুভাল দিলে আগামী মাস থেকে বাফুফে কোচিং লাইসেন্সের অনলাইন কার্যক্রম শুরু করবে।
কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল, ফিফা কাউন্সিল মেম্বার, বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
