
স্পোর্টস ডেস্ক
স্থগিত ঘোষণা করা হলো এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।করোনার ভয়াবহতার কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নিলো আইসিসি।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নির্বাহী পরিষদের সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার পর আসে এ ঘোষণা।
ঘোষণা অনুযায়ী, এক বছর পিছিয়ে দেয়া হলো এই টুর্নােমেন্ট। আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।
