টাকার জন্য সালেহ খুন

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার ঘটনায় তার সাবেক ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- টাইরেস ডেভন হাসপিল।

শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কের বিভিন্ন সংবাদ মাধ্যম স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের ধারণা- বাংলাদেশের এ তরুণ উদ্যোক্তাকে হত্যার পেছনে ডেভনের সংশ্লিষ্টতা রয়েছে এবং অর্থ আত্মসাৎ করার জন্যই সালেহকে খুন করা হয়েছে।

প্রতিবেদনে গোয়েন্দাদের বরাতে উল্লেখ করা হয়,হাসপিল সালেহের ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করেছেন। সালেহ-এর তার কাছ থেকে কয়েক হাজার ডলার আত্মসাৎ করার পরে তাকে হত্যা করে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়,সালেহ একটা সময় জানতে পারেন,হাসপিল তার কাছে থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেন।পরে বিষয়টি জানাজানি হলেও হাসপিলকে সেটা ফেরত দিতে বলেন সালেহ।এরপরই এ হত্যাকাণ্ড ঘটে।

মঙ্গলবার (১৪ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখনও হত্যার রহস্য জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।