
মোঃ রাসেল
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে সাইফ পাওয়ারটেকের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ হাসান রাসেলের কাছে সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
কারোনাকালের শুরু থেকেই সাইফ পাওয়ার মানবিক সহায়তা এবং দেশের অর্থনীতি সচল রাখতে বিভিন্ন ধরনের সহযেগিতা অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস প্রতিরোধে রোববার পার্সোনার প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), ফেইস মাস্ক, আই সেল্ড, হ্যান্ড গ্লাভস ও গাম বুট প্রদান করা হয়।
মানবিক সহায়তা প্রদান সম্পর্কে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন জানান, দেশের বিভিন্ন অঞ্চলেও অসহায় দেশবাসীর মধ্যে যথাসাধ্য ত্রাণ, হ্যান্ড গ্লভস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি দিয়েছি। দেশের বিভিন্ন জায়গায় দুস্থ সংবাদকর্মী ও ফুটবল কোচদের সর্বদা প্রণোদনা দিয়ে আসছি।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রীড়া ব্যক্তিত্ব তরফদার মোঃ রুহুল আমিনের পক্ষে এ সব হস্তান্তর করেন কোম্পানির নির্বাহী পরিচালক মেজর (অব.) ফারুক আহমেদ খান।এ সময় তার সঙ্গে ছিলেন সাইফ গ্লোবাল স্পোর্টসের জেনারেল ম্যানেজার আহমেদ সাঈদ আল ফাতাহ্।
