
দেশবাংলা ডেস্ক
করোনা আঘাত হেনেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার পরিবারের উপর। এবার তার স্ত্রী সুমনা হক সুমিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গেল ২০ জুন মাশরাফি নিজেই করোনা আক্রান্তের বিষয়টি সামনে আনেন। ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন তিনি। মাঝে স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছিলেন।এরপর খবর আসে ছোট ভাই মোরসালিনও আক্রান্ত হয়েছেন। এবার মাশরাফির স্ত্রীর সুমির আক্রান্তের বিষয়টি সামনে এলো।
মাশরাফির পরিবারের পক্ষ থেকে জানানো হয়,তিনজনই বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করছেন। সেখানেই চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। তাদের সবারই শারীরিক অবস্থা ভালো।
এদিকে সোমবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে ‘করোনার বিস্তার প্রতিরোধে করণীয়’ শীর্ষক সভায় যুক্ত হয়েছিলেন মাশরাফি।
সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে করোনা আক্রান্ত নিজ পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন মাশরাফি।
