
তথ্যপ্রযুক্তি ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় ঘৃণা, বিদ্বেষ, বর্ণবাদ ছড়ানো বন্ধে নতুন উদ্যোগ নিচ্ছে ফেসবুক।
শুক্রবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, পাঠযোগ্য পোস্টও যদি নিয়ম ভাঙে তাহলে ব্যবহারকারীকে সতর্ক করা হবে। এর জন্য বিশেষ কিছু ট্যাগ ব্যবহার করা হবে।
জুকারবার্গ জানিয়েছেন, বর্ণবাদ, জাতিবাদ, সাম্প্রদায়িক, শারীরিক বা যৌন হেনস্থামূলক, লিঙ্গ বৈষম্যমূলক বিষয়বস্তু রয়েছে এমন যে কোন কিছু রুখতে নতুন এই পদ্ধতি কার্যকর হবে।
উদ্বাস্তুদেরও যাতে কোনও রকমের ঘৃণার শিকার না হতে হয় সে ব্যাপারে ভূমিকা নেবে ফেসবুকের নতুন নীতি। ফেসবুক ব্যবহারকারীরা পোস্ট করতে পারবেন কিন্তু শেয়ার করার সময় তাঁদের জানিয়ে দেওয়া হবে যে তাঁর পোস্ট করা ছবি, টেক্সট বা ভিডিওতে ফেসবুকের নিয়ম লঙ্ঘণ করার শব্দ বাক্য বা বিষয়বস্তু রয়েছে কিনা। অন্যরাও তা দেখতে পাবেন।বিশেষ কিছু ট্যাগ ব্যবহার করা হবে যা দিয়ে এই ধরনের পোস্ট চিহ্নিত করা হবে।
জুকারবার্গ আরও বলেন, প্রত্যেক বছর বিলিয়ন ডলার খরচ করা হয় এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো রুখতে। এই নীতি পর্যালোচনা করে.নতুন কী কী আরও যুক্ত করা যায় সে ব্যাপারে বিশেষজ্ঞরাও পরামর্শ দিচ্ছেন। সেই অনুযায়ী নতুন ট্যাগ বসিয়ে লেবেল করার পদক্ষেপ করা হচ্ছে।
