
দেশবাংলা ডেস্ক
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু।মোট মৃত্যু হলো ১ হাজার ৭৮৩ জনের।দেশে শনাক্ত আরও ৪০ ১৪ জন। মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৭ হাজার ৭৮০ জন।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের সংগ্রহ করাসহ মোট পরীক্ষা করা হয় ১৭ হাজার ৮৩৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৪৮ হাজার ৩৪টি।
নতুন করে যে ৪৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ ও নারী ৯ জন। এ নিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন এক হাজার ৭৮৩ জন।
মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়- ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব ছয়জন, ৮০ ও ৯০ বছরের বেশি বয়সী একজন।
তাদের মধ্যে ২২ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের, তিনজন সিলেট বিভাগের, পাঁচজন খুলনা বিভাগের, তিনজন বরিশাল বিভাগের ও ময়মনসিংহ বিভাগের একজন।যে ৪৫ জন মারা গেছেন তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১৪ জন বাসায়। এছাড়া হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়।
