কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টার ক‌রোনায় মৃত্যু

দেশবাংলা ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী মারা গেছেন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান,বিকেল ৫টা ৬ মিনিটে তিনি ইন্তেকাল করেন।তার মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংক পরিবার শোকাবহ।আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

এদিকে আল্লাহ মালিক কাজেমীর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শোক প্রকাশ করেছেন।তার মৃত্যুর খবরে কেন্দ্রীয় ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে।