স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৫৭১৫ টাকা

দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের ভরিতে বেড়েছে ৪ হাজার ৮৯৯ টাকা, সনাতন পদ্ধতির ৩ হাজার ৬১৬ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ১১৬৬ টাকা।

সোমবার (২২ জুন) বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৮৬৭ দশমিক ৩৬ টাকা। রোববার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। দাম বাড়লো ৫ হাজার ৭১৫ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৬ হাজার ৭১৮ দশমিক শূন্য ৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা। ভরিতে বেড়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৫৭ হাজার ৯৭০ দশমিক ৮০ টাকা। এখন দাম রয়েছে ৫৬ হাজার ৮০৩ দশমিক ৬৮ টাকা। দাম বেড়েছে ১১৬৬ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৭ হাজার ৬৪৭ দশমিক ৪৪ টাকা। বুধবার পর্যন্ত দাম রয়েছে ৪৪ হাজার ৩১ দশমিক ৬০ টাকা। দাম বেড়েছে ৩ হাজার ৬১৬ টাকা।