নোয়াখালীর কোভিড হাসপাতালের জন্য আইসিইউ-ভেন্টিলেটর দিলেন কাদের

নোয়াখালী প্রতিনিধি :

করোনা রোগীদের চিকিৎসা সেবায় নোয়াখালী কোভিড হাসপাতালের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজস্ব তহবিল থেকে সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ দুটি আইসিইউ-ভেন্টিলেটর মেশিন দিয়েছেন।

সোমবার (২২জুন) স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিকট ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন তিনি।

ভেন্টিলেটর দুটি জেলা সিভিল সার্জনের নিকট আজই পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়।

ওবায়দুল কাদের বলেন, নোয়াখালী কোভিড অস্থায়ী হাসপতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থাসহ নোয়াখালী সদর হাসপাতালের পুরাতন ভবন ভেঙে আধুনিক মানের হাসপাতাল করার দরপত্র আহ্বান করা হয়েছে।

তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর করোনাকালীর সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন।

এসময় তিনি সরকারের পাশাপাশি জেলার সামর্থবানদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।