করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যপলো হাসপাতালে) ভর্তি হয়েছেন।

বুধবার (১৭ জুন) বানিজ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান চৌধুরী তুহিন বলেন, মন্ত্রীর আজ করোনা টেস্টে রিপোর্ট পজেটিভ এসেছে। তবে মন্ত্রীকে তেমন অসুস্থ মনে হচ্ছে না। তিনি সুস্থ আছেন।

কামরুজ্জামান চৌধুরী তুহিন আরও বলেন, ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে তিনি এখন বসুন্ধরা এভার কেয়ার হসপিটালে (সাবেক এ্যাপলো হাসপাতাল) ভর্তি হয়েছেন।