
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে একটি বসত-বাড়ী সম্পূর্নরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনে রীতা বেগম (৩৫) নামে এক গৃহীনি আহত হয়েছে ।তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে ।সোমবার মধ্য রাতে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহত রীতা বেগমের স্বামী মো: নুরুল ইসলাম হাওলাদার জানান, রান্না করার সময় গ্যাস পাইপে লিকেজ থাকায় সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরিত হয়ে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়লে বাড়ীটি সম্পূর্নরূপে পুড়ে ছাই হয়ে যায় ।
স্থানীয় বাসিন্দা মো.জহিরুল ইসলাম জানান, গ্যাস ব্যবহারে অভ্যস্ত না থাকায় অসতর্কতার কারনে এমন ঘটনা ঘটেছে ।স্থানীয়দের চেষ্টায় আশে-পাশের বাড়ীতে আগুন ছড়াতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।
দেশবাংলাবিডি২৪/রামু
