
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার রাতে স্প্যানিশ লা লিগা ম্যাচে রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে খেলেছে সেভিয়া ও রিয়াল বেটিস। যেখানে সহজ জয়ই পেয়েছে সেভিয়া।
করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়ার আগে লা লিগার সবশেষ ম্যাচটি হয়েছিল ১০ মার্চ, তিন মাস পর ১১ জুন লিগ ফেরার ম্যাচে সেভিয়ার জয় ২-০ ব্যবধানে।
বৃহস্পতিবার রাতের ম্যাচটি শুরুর আগে করোনা প্রাণ হারানোর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।২-০ গোলের এ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে সেভিয়া। লিগের ২৮ ম্যাচ শেষে সেভিয়ার সংগ্রহ ৫০ পয়েন্ট।
