
দেশবাংলা ডেস্ক
শরীরের পানিশূন্যতা পূরণে খেতে পারেন পাকা আম ও বাদাম দিয়ে তৈরি আম-বাদামের শরবত।
যেভাবে তৈরি করবেন আম-বাদামের শরবত-
উপকরণ
পাকা আম ১টি টুকরো করা, কাজুবাদাম ২ টেবিল চামচ, ঘন দুধ ২ কাপ, চিনি পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
পাকা আম, ঘন দুধ, চিনি ও কাজুবাদাম একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশ করুন এই গরমে।
