করোনা ভাইরাসের নতুন ৬ উপসর্গ

ফিচার ডেস্ক

করোনাভাইরাস নতুন নতুন উপসর্গ নিয়ে হাজির হয়েছে।

প্রথম দিকে করোনার উপসর্গ ছিল জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি।

বেশ কিছু নতুন উপসর্গ যুক্ত হয়েছে করোনার সঙ্গে। যেগুলোর মাধ্যমে কিছুটা হলেও অনুমান করা যাবে যে,মানুষটি করোনা আক্রান্ত কি-না। সেগুলো হলো-

১. খাবারে স্বাদ ও গন্ধ থাকে না
২. ঠান্ডার প্রবণতা লক্ষ্য করা যায়
৩. চোখের সমস্যা দেখা দিতে পারে
৪. পেশিতে ব্যথা হতে পারে
৫. গলা ব্যথা হতে পারে
৬. অনেক সময় মাথা ব্যথা থাকতে পারে।

এসব উপসর্গ দেখা দিলে অবশ্যই করোনা পরীক্ষা করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা একাধিক করোনা সংক্রমিতকে পরীক্ষা করে এ সিদ্ধান্তে এসেছেন।