
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থায় মঙ্গলবার (২ জুন) তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার জাতীয় প্রেসক্লাবে স্থাপিত সাংবাদিকদের জন্য করোনা পরীক্ষার বুথে নমুনা দেয়ার পর বৃহস্পতিবার (২৮ মে) আবু জাফর সূর্যের রিপোর্ট পজিটিভ আসে। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত।
