আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী আর নেই

দেশবাংলা ডেস্ক

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান, ওস্তাজুল ওলামা, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯২) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২ জুন) ভোর পাঁচটার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আল্লামা হাশেমীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রিয়নবীর সুন্নাতের একনিষ্ঠ অনুসারী ছিলেন আল্লামা হাশেমী। এ মহান ব্যক্তিত্ব নিজেই হয়ে ওঠেন অনুপম অনুসরণীয় আদর্শ । আলেমকুলের এ শিরোমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় ইমাম হিসেবেও উপমহাদেশে অতুলনীয় স্থান গড়ে নেন। আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর নামাজে জানাজা রাত ৯টায় নগরের জালালাবাদ (অক্সিজেন মোড়ের উত্তরে) দরবারে হাশেমীয়া আলিয়া শরিফে অনুষ্ঠিত হবে।