
দেশবাংলা ডেস্ক
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (০১ জুন) দুপুরের দিকে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ছেলে তানভীর শাকিল জয়।
পাশাপাশি করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এসব তথ্য নিশ্চিত করে বলেন, শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তার বাবাকে ভর্তি করা হয়েছে।
জয় আরও বলেন,এমনিতে কোনো শ্বাসকষ্ট নেই। আমরা চার দিন আগে নিজেরাই বাবার করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছি, ফলাফল নেগেটিভ এসেছে। তবে আজকে হাসপাতালে ভর্তির পর আবারও স্যাম্পল নেওয়া হয়েছে, রেজাল্ট এখনও পাইনি।
