স্ত্রীসহ করোনায় আক্রান্ত সাংবাদিক নেতা আবু জাফর সূর্য

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত।

জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত সাংবাদিকদের জন্য করোনা পরীক্ষার বুথে নমুনা পরীক্ষা করান তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) তার পরীক্ষার ফলাফল জানতে পারেন। রাতে আবু জাফর সূর্য গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। এরপর মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ। তার বয়স হয়েছিল ৭০ বছর।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান।