
দেশবাংলা ডেস্ক
নতুন গঠন করা রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সদস্য সচিব মজিবুর রহমান মনজু কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে তিনি বলেন, শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে খারাপ যাচ্ছিল। ১০/১২ দিন আগে আমার ব্যক্তিগত ড্রাইভার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।দুর্ভাগ্যজনকভাবে ঈদের দুদিন আগে আমার করোনা উপসর্গ দেখা দেয়। হাল্কা জ্বর, মাথা ও গায়ে ব্যথা ইত্যাদি দেখা দেয়। সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যাই। মঙ্গলবার করোনা ভাইরাস পরীক্ষা করানো হয় এবং রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
