
দেশবাংলা ডেস্ক
ঈদের ছুটিসহ সরকারি যেকোনও ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিন করোনাভাইরাস পরীক্ষার সব ল্যাবরেটরি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার (২০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীনের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়,ঈদের ছুটি, সরকারি যেকোনও ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা অব্যাহত থাকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনামূলক অনুরোধ করা হলো।
দেশবাংলাবিডি২৪/দে
